• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৫:৫৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রৌমারীতে টাকা ছিনতাই, আটক ২

২৯ মে ২০২৪ সকাল ১১:০৮:৪৯

রৌমারীতে টাকা ছিনতাই, আটক ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ মিনারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় ভ্যানেটি ব্যাগ থেকে ৫২ হাজার ৫শ’ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক  করেছে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নওরিন জাহান মুন্নি (২১) নামের তরুণী বাড়ির উদ্যোশ্যে রওনা হন। এ সময় মোটর সাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী ওই তরুণীর ভ্যানেটি ব্যাগটি ৫২ হাজার ৫শ’ টাকাসহ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

Ad
Ad

পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী মো. মেহেদি হাসান মিথুন(৩০) পিতা মো. জয়নাল বিডিআর (অব.) সাং রৌমারী মাস্টার পাড়া ও মো. আকবর আলী (৩০) পিতা মো. শের আলীকে আটক করে।

Ad

রৌমারী থানা হওয়া মামলার তদন্তকারী অফিসার এস আই মো. আব্দুল আলীম খাঁন দ্রুততার সাথে অভিযান চালিয়ে আসামি দুজনকে রাত ৯টার দিকে আটক করেন। এ সময় আটক আসামি মেহেদির নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলসহ ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৬ হাজার ৫শ’ টাকা ও আকরব আলীর কাছ থেকে ১৫ হাজার টাকাসহ মোট ৩১ হাজার ৫শ’ টাকা উদ্ধার হয়।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, ছিনতাই হওয়ার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। সময় মতো তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us