• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৮:২১:১৬ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

কিশোরকে ভয় দেখিয়ে বলাৎকারের চেষ্টা

২৮ এপ্রিল ২০২৪ সকাল ১১:১৪:৫১

কিশোরকে ভয় দেখিয়ে বলাৎকারের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের গাছা থানার কনস্টেবল কর্তৃক কাভার্ড ভ্যানের হেলপার কিশোরকে ভয় দেখিয়ে বলাৎকারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Ad

২২ এপ্রিল রোববার দুপুর তিনটার দিকে গাছা থানা থেকে ১০০ গজ দূরে আটক করা কাভার্ড ভ্যানে থাকা কিশোর সায়েমকে জোর জবরদস্তি বলাৎকারের চেষ্টা চালায় কনস্টেবল আনোয়ার হোসেন।

Ad
Ad

সায়েম গণমাধ্যমকে বলেন, ‘আমাকে ৫০০ টাকা দিয়ে কাউকে বললে লকাবে ভরে দেওয়ার হুমকি দেয় কনস্টেবল আনোয়ার। আমি যে গাড়ির হেলপার সেই গাড়িটি এক্সিডেন্ট করে, যার পরিপ্রেক্ষিতে আমার কাভার্ড ভ্যানের ড্রাইভার মোক্তার হোসেন (২৫) কে গেল বুধবার (১৮ এপ্রিল) কোর্টে চালান দেয়া হয়।’

সে আরও জানায়, ‘থানায় রাখা কাভার্ড ভ্যানের ভেতরে আমি থাকি। কনস্টেবল আনোয়ার আমাকে সর্বক্ষণ ডিস্টার্ব করতে থাকে। এক পর্যায়ে সুযোগ বুঝে আমার উপর নির্যাতন চালায়, আমাকে ভয় ভীতি দেখানোর কারণে আমি এ কয়দিন কারো কাছে মুখ খুলিনি। গেল দুই দিন আগেও তিনি আমাকে আবার গভীর রাতে হুমকি দেন।’

এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিষয়টি খুঁটিয়ে দেখব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১


Follow Us