• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৭:১০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে পঞ্চম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

৩১ মার্চ ২০২৪ সকাল ০৮:১৯:০০

গোবিন্দগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে পঞ্চম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নামাপাড়া এলাকার ভুট্টা ক্ষেত থেকে শ্রী জিৎ চন্দ বাদ্যকার নামের পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জিৎ চন্দ্র বাদ্যকার স্থানীয় হরিতলা বাজারের সেলুন ব্যবসায়ী ও বাদ্যকার পাড়ার রনজিত কুমারের ছেলে।

২৯ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। খোঁজাখুঁজির পরে কোথাও না পাওয়ায় পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। পরে ৩০ মার্চ শনিবার বিকেলে জমি দেখতে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Ad
Ad

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে একই গ্রামের শ্রী মিলনের ছেলে বিশ্ব জিৎ, বিশ্ব নাথ, শ্রী বাটালুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Ad

তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ খবর পেয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us