• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২১:২৯ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৪ মার্চ ২০২৪ দুপুর ১২:৪৮:৫৫

উজিরপুরে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজায় জেলা ডিবি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ৪ মার্চ সোমবার ভোর পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুদেব হাওলাদারের নেতৃত্বে উজিরপুর মডেল থানা পুলিশসহ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোস্তফা কাজীর পুত্র মো. মেহেদী হাসান( ৩০) ও তার সহযোগী মিলন রাঢ়ী।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩