• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৩:১৬ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

৩১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০১:০৪

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ২৯ জানুয়ারি সোমবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকাটিয়া কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতার যুবকের নাম জোবায়ের হোসেন। তিনি জেলার রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর গ্রামের বাসিন্দা এবং রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোলাম মোর্শেদ জানান, ২০ জানুয়ারি রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চর সেকেন্দার গ্রামের মৌলভী বাজারের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই দুই মাসের অন্তঃসত্ত্বা নারী বাবার বাড়ি যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে জোবায়ের ও তার এক সহযোগীসহ ধরে নিয়ে নিজের ব্যক্তিগত কার্যালয়ে ধর্ষণ করে। এসময় তার সহযোগী শাহাদাত বাহিরে পাহারায় ছিলেন। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানাতে তারা হুমকি দেন। এরপর ২৮ জানুয়ারি ভিকটিম বাদি হয়ে দুই জনের নামে মামলা করেন।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ আরও জানান, মামলার পর জোবায়েরকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। আসামীকে গ্রেফতারের পর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২