• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২১:৫৯ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

তাড়াশে ট্রিপল মার্ডার ক্রাইমসিনে সিআইডি-পিবিআই, মরদেহ মর্গে প্রেরণ

৩০ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:২৬:৫৫

তাড়াশে ট্রিপল মার্ডার ক্রাইমসিনে সিআইডি-পিবিআই, মরদেহ মর্গে প্রেরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও জবাই করে খুন করার ঘটনায় ক্রাইমসিনে পৌঁছেছে সিআইডি ও পিবিআই দল। সকাল ৮টায় তারা নিহতের বাসায় উৎসুক জনতার প্রবেশ সংরক্ষিত করে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ সংবাদ লেখা পর্যন্ত  ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহসহ বাসার ভাড়াটিয়া ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক ধারণা নেয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলে অবস্থানরত উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন, কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

আরও পড়ুন

আগামীকাল দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিহত বিকাশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের তাড়াশ উপজেলা শাাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহেরও কোষাধ্যক্ষ ছিলেন। নিহতের বড়ভাই প্রকাশ চন্দ্র সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি । তারা দুই ভাই পৃথকভাবে ওই বাসার ৩য় তলায় আলাদা দুটি ফ্লাটের বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে বিকাশ সরকারকে বাজারে দেখা গেছে। এরপর থেকে তাকে, তার স্ত্রী ও মেয়েকে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করে ও খোঁজাখোঁজি করে না পেয়ে বাসায় গিয়ে তার ফ্ল্যাটে তালাবদ্ধ দেখতে পায়। পরে  ৩০ জানুয়ারি সোমবার দিবাগত রাতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ২টায় বন্ধ রুমের তালা ভেঙে ভিতরে গিয়ে তাদের জবাই করা মরদেহ দেখতে পান।

হত্যাকারীরা পরিকল্পিত তাদের কে হত্যা করে তালা লাগিয়ে দিয়ে যায়। শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

আরও পড়ুন

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও জবাই হত্যা করা হয়েছে।

সিআইডি ও পিবিআইয়ের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করেছেন। ঘটস্থলে অতিরিক্ত পুলিশ সুপার শামিউল আলম  ঘটনাস্থলে থেকে সার্বিক বিষয় তদারকি করছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এ সংবাদ লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৮:২০





ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫১:৫৬

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:১২


ওজন কমানোর ৫ পানীয়
ওজন কমানোর ৫ পানীয়
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৪:১৭