ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আবুল কালাম আজাদ দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওই মাদরাসায় পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন শাখা রয়েছে। আবাসিক শাখায় শতাধিক ছাত্রী পড়াশোনা করে। আবুল কালাম আজাদ প্রায় ১৫ বছর ধরে সেখানে ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীও মাদরাসার মহিলা শাখায় শিক্ষকতা করেন এবং তারা মাদরাসা প্রাঙ্গণেই বসবাস করেন।
স্থানীয়দের দাবি, ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি জানাজানি হলে কয়েকজন লোক মাদরাসায় জড়ো হন। তারা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। খবর পেয়ে জামজামি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available