• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩২:৩৮ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৫৪

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক সময় কোনটা আসল ছবি ও এআই দিয়ে তৈরি ছবি তার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। এ বিষয়ে ধারণা দিতেই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

নতুন এই সুবিধার নাম ‘এআই কনটেন্ট লেবেল’। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, ভিডিওসহ বিভিন্ন মিডিয়ায় আলাদা লেবেল যুক্ত করতে পারবেন।

যেভাবে কাজ করবে

আরও পড়ুন

ছবি-ভিডিও না মুছেই আইফোনের স্টোরেজ খালি করার উপায়

হোয়াটসঅ্যাপ চ্যানেলে কোনো ছবি বা ভিডিও প্রকাশের পর অ্যাডমিন কনটেক্সট মেনুতে ‘Add AI content label’ ধরনের একটি অপশন দেখতে পাবেন। সেটি নির্বাচন করে সংশ্লিষ্ট কনটেন্টে এআই লেবেল যোগ করা যাবে।

লেবেল যুক্ত হলে চ্যানেলের অনুসারীরা পোস্টটি দেখার সময় বুঝতে পারবেন যে ওই ছবি বা ভিডিও তৈরিতে বা সম্পাদনায় এআই ব্যবহার করা হয়েছে। এই সুবিধা শুধু হোয়াটসঅ্যাপ বা মেটার নিজস্ব এআই টুলের জন্য নয়। অন্য এআই টুল ব্যবহার করে তৈরি বা সম্পাদিত মিডিয়াতেও লেবেল দেওয়া যাবে।

লেবেল একবার দিলে সরানো যাবে না

নতুন ফিচারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার কোনো পোস্টে এআই লেবেল যুক্ত করে নিশ্চিত করলে সেটি পরে সরানোর সুযোগ নাও থাকতে পারে। ফলে লেবেল দেওয়ার আগে অ্যাডমিনকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট মিডিয়ায় সত্যিই এআই ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে তৈরি হবে ডিজিটাল প্রোফাইল

আইফোনেও শুরু হয়েছে পরীক্ষা

ফিচারটি বর্তমানে সীমিতসংখ্যক আইফোন বিটা ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। হোয়াটসঅ্যাপের iOS সংস্করণ ২৬.৩৪.১০.৭০-এ নির্বাচিত TestFlight ব্যবহারকারীরা এটি দেখতে পাচ্ছেন।

এর আগে অ্যান্ড্রয়েডেও একই ধরনের এআই কনটেন্ট লেবেল নিয়ে পরীক্ষা শুরু হয়েছিল।

যেকারণে এই ফিচার গুরুত্বপূর্ণ

আরও পড়ুন

আশি-নব্বই দশকের ভাইরাল ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

এআই প্রযুক্তির উন্নতির ফলে এখন খুব বাস্তবসম্মত ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব। ফলে কোনো কনটেন্ট সত্যিকারের ছবি, নাকি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত—তা বোঝা কঠিন হয়ে উঠছে।

এআই লেবেল ব্যবহারকারীদের কনটেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। বিশেষ করে খবর, ব্যবসা বা অন্যান্য তথ্যভিত্তিক চ্যানেলে প্রকাশিত ছবি ও ভিডিওর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কোনো পোস্টে এআই লেবেল না থাকলেই সেটি নিশ্চিতভাবে আসল—এমনটা ধরে নেওয়া যাবে না। কারণ এআই শনাক্ত করার প্রযুক্তি সব ক্ষেত্রে নিখুঁত নয়।

এখনও ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ কবে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরীক্ষা সফল হলে ধীরে ধীরে আরও আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৯:৫৭

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২০:৫৭

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৭:১৮