• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩৩:৩৭ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ২ মাদক কারবারিকে কারাদণ্ড

৩০ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২৮:০০

কালীগঞ্জে ২ মাদক কারবারিকে কারাদণ্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল্লাহ হাবিব।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পিরোজপুর গ্রামের রহমান মন্ডলের ছেলে আনোয়ার হোসেন ও একই গ্রামের বেলায়েত আলীর ছেলে আয়ুব আলী।

ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আয়ুব আলীকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ হাবিব জানান, বারবাজার রেলস্টেশন এলাকায় মাদক কেনা-বেচা ও সেবন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। 
এসময় মাদক কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:২৭:১৭

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩
৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:১২:০০




দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
৬ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৯:৫৩




Follow Us