• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৫:১৪ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি

৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:০৬

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার ও ৫০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ৬ নভেম্বর শুক্রবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এদেরকে গ্রেফতার করা হয়।

৭ নভেম্বর শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭, লালবাগ বিভাগ ৬০, ওয়ারী বিভাগ ৬২, মতিঝিল বিভাগ ৭১, তেজগাঁও বিভাগ ৮২, মিরপুর বিভাগ ১৩৮, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪

অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১পিস ইয়াবা, দুইটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ী, আটটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:০৬


গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:৪৩

মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৫১