সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ পৃথক ঘটনায় এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ ফেব্রুয়ারি রোববার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ভবনের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে কালো বোরকা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেফটি ট্যাংকে ফেলে যায়। পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
অন্যদিকে সোনারগাঁয়ে নাঈম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে, পরে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available