• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:০৯ (15-May-2026)
  • - ৩৩° সে:

লন্ডনে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

১৫ মে ২০২৬ সকাল ০৮:৫৩:০১

লন্ডনে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের লন্ডনে একাধিক নারী ও কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে আব্দুল হালিম খান নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে, তাকে ন্যূনতম ২০ বছর কারাভোগ করতে হবে।


১৪ মে বৃহস্পতিবার স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে তাকে সাজা দেওয়া হয়। আব্দুল হালিম খান পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার ওল্ড ফোর্ড রোডের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সাতজন ভুক্তভোগীর বিরুদ্ধে সংঘটিত ২১টি যৌন অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এসব অপরাধের মধ্যে ৯টি ধর্ষণের অভিযোগও রয়েছে।

Ad
Ad


তদন্ত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাঙালি মুসলিম কমিউনিটিতে ইমাম হিসেবে নিজের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে নারী ও কিশোরীদের যৌন নির্যাতন করতেন হালিম খান। তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতেন।

Ad


লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জেনি রোনান বলেন, ‘আব্দুল হালিম খান নিজেকে একজন সম্মানিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু বাস্তবে তিনি নারীদের দুর্বলতার সুযোগ নিয়েছেন।’


ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, অপরাধগুলোর কয়েকটি ঘটনার সময় ভুক্তভোগীদের বয়স ছিল অল্প। দীর্ঘ তদন্তের পর আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


সূত্র: স্কাই নিউজ ইউকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
১৫ মে ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৪



Follow Us