• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:১৯:৪১ (15-May-2026)
  • - ৩৩° সে:

১১ ভিসি নিয়োগে দলীয় আনুগত্য ও রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে: গোলাম পরওয়ার

১৫ মে ২০২৬ বিকাল ০৪:০৫:৪৪

১১ ভিসি নিয়োগে দলীয় আনুগত্য ও রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১৫ মে শুক্রবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত ১৪ মে বিএনপি সরকার একদিনে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে। আমরা এই নিয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

Ad
Ad

তিনি বলেন, ‘জনগণ মনে করে, এসব নিয়োগে যোগ্যতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য ও রাজনৈতিক বিবেচনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে এভাবে দলীয়করণের সংস্কৃতি চালু করা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

Ad

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত ১৫ মার্চ জেলা পরিষদগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের সময়ও জামায়াত একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিল। তখন আমরা বলেছিলাম, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। দুর্ভাগ্যজনকভাবে সরকার সেই অগণতান্ত্রিক ধারা থেকে সরে আসেনি, বরং এখন তা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও বিস্তৃত করা হচ্ছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র। সেখানে দলীয় বিবেচনায় প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক পরিবেশ বিনষ্ট হয়।’

তিনি দাবি করেন, অতীতে দলীয়করণের কারণে শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা, সেশনজট ও সহিংসতা তৈরি হয়েছিল এবং জনগণ আবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতীয়মান হচ্ছে, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার পথেই অগ্রসর হচ্ছে।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও একাডেমিক যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা না করে অগণতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট পন্থা অবলম্বন করেছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।’

সবশেষে তিনি অবিলম্বে এসব নিয়োগ পুনর্বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
১৫ মে ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৪






Follow Us