• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪১:৫৫ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু

১৫ মে ২০২৬ বিকাল ০৪:৫৭:১৭

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ শিশু হামের উপসর্গে এবং ৪ শিশু নিশ্চিত হামে মারা গেছে।

১৫ মে শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, একই সময়ে দেশে ১১১ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৯২ শিশু।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৩৭৭ জনের মৃত্যু হামের উপসর্গে হয়েছে।

এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১৬ শিশু। পাশাপাশি সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৬১১ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করা প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২



সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৩০