• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ রাত ০২:৫৪:১২ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা

২ আগস্ট ২০২৬ দুপুর ০১:০৯:০১

রাজধানীতে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা

অনলাইন ডেস্ক: রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

২ আগস্ট রোববার সকাল ৮টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান আল-আমিন মসজিদ রোডের ৫২/২ নম্বর বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার (২১) ও তার মা ফিরোজা বেগম (৪৫)।

নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে ফোনে তিনি খবর পান বাসায় তার মেয়ে ফারজানা ও জামাই শিপনের মধ্যে ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন ফারজানা রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন। আর গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছিলেন ফিরোজা বেগম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেন বলেন, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। গত শুক্রবারের আগের শুক্রবার মা-মেয়ে গ্রামের বাড়িতে যান। গত পরশু শুক্রবার তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে শিপনও সেখানে গিয়েছিলেন। বিয়ের দিন সকালে ফারজানা ও শিপনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে শিপন অনুষ্ঠান শেষ না করেই ঢাকায় ফিরে আসেন।

তিনি আরও জানান, শনিবার রাতে তারা সবাই গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে আসেন। রবিবার সকালে তিনি বাইরে থাকাকালে বাসায় শিপনের সঙ্গে ফারজানা ও ফিরোজা বেগমের আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিপন ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে এক বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শিপন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার বিস্তারিত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৩:৩১

আরও বাড়ল এলপিজির দাম
আরও বাড়ল এলপিজির দাম
২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৯:৩৪