• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:২৯:৩৫ (31-Jul-2026)
  • - ৩৩° সে:
বাগেরহাটে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা

বাগেরহাটে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।২৪ জুলাই শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন।নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।ওসি মো. শামসুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।