• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:৫৯:১৪ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৩:৩১

চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌর শহরে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দক্ষ জনবল ছাড়া ল্যাব পরিচালনা করায় পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করে দেওয়া হয়। 

২ আগষ্ট রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এ সময় পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, অ্যাপল হাসপাতালকে ২৫ হাজার টাকা, সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চেন্নাইয়ের প্রধান কোচ হলেন জহির খান
চেন্নাইয়ের প্রধান কোচ হলেন জহির খান
২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:১২





জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৫

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩