• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৫৩:৪০ (07-Aug-2026)
  • - ৩৩° সে:

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২ আগস্ট ২০২৬ রাত ০৮:১৪:৩২

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলা‌দে‌শে ফিরিয়ে এনে তার বিচার কাজ সম্পন্ন করার ব‌্যাপা‌রে আশাবাদ ব‌্যক্ত ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

২ আগস্ট রোববার রাজধানীর এক‌টি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব‌লেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি, খুবই শিগ‌গিরিই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে।

এক প্রশ্নের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। আমাদের সরকার তাদের সঙ্গে কথা বলবে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নেব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৭:২৩