• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:২৭:০৭ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:১৫:২০

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

২৪ আগস্ট সোমবার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অভিযানে ইয়াবাসহ গ্রেফতার চারজন হলেন, বাঘাইছড়ির উগলছড়ির মো. ইরফান (১৯), রিজার্ভ বাজারের হাসান আলী (৩৫), তবলছড়ি মসজিদ কলোনীর মো. সুমন (৩৮) এবং তবলছড়ি অফিসার্স কলোনীর মো. মামুন আলম (৩৫)। তাদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সাগর দাশ (৩৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. বাচা (২৯), রিজার্ভ বাজার এলাকার মো. আবুল হাশেম (৩৫), চেঙ্গীরমুখ-নাপ্পিঘাটা এলাকার মো. আমির হোসেন (৩৯) এবং রিজার্ভমুখ এলাকার প্রদীপ দে (৫৫)-কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে জিআর গ্রেফতারি পরোয়ানামূলে রাঙামাটি সদর উপজেলার ওমদামিয়া পাহাড় এলাকার ফজলে রাব্বী (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২