• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৩২:০৩ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যেতে চায় বাংলাদেশ: হুমায়ুন ক‌বির

২৪ আগস্ট ২০২৬ রাত ০৮:২৪:৪৯

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যেতে চায় বাংলাদেশ: হুমায়ুন ক‌বির

অনলাইন ডেস্ক: সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হতে বাংলা‌দেশ আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

২৪ আগস্ট সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান তি‌নি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, প্রধানমন্ত্রীকে অনেক বিশ্বনেতা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশ গ্রহ‌ণের জন‌্য। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলা‌দেশ এটা‌কে স্বীকৃ‌তি দেয় এবং একটা আগ্রহ আছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত এ প্রতিমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বহুমাত্রিক করতে কাজ করে যাবে বর্তমান সরকার।

ব্রিফিংয়ে নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলা বিভিন্ন সমালোচনারও জবাব দেন তিনি। এ বিষয়ে স্পষ্ট করে হুমায়ুন ক‌বির বলেন, আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক। এ নিয়ে যেসব গণমাধ্যম বা মহল সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’
এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’
১০ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৬:৫৭


শিগগিরই সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিগগিরই সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০২:৩৫

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২৩
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২৩
১০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৬:৫৩