• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:২৪:১৪ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:০১

যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জসিম উদ্দিন নামে জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জসিম উদ্দিন কায়েমপুর মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে। তিনি ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর।

জসিম উদ্দিন অভিযোগ করেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী যুবলীগ কর্মী শাহাদাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেফতার হওয়ার পর সম্প্রতি জামিনে বের হন। এরপর থেকে তিনি দলবল নিয়ে তাকে অনুসরণ করছিলেন।

জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছাকাছি এলাকায় শাহাদাৎসহ কয়েকজন তার পথরোধ করেন। বিভিন্ন মামলায় তার নাম দেওয়ার অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে সুইচগিয়ার ছুরি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। রক্তক্ষরণ দেখে তার স্ত্রী তাকে হাসপাতালে নেওয়ার পথে একই স্থানে আবারও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জসিম। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
চায়ের বকেয়া বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৩০

ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
ইরানের সরকার পতন এখন হাতের নাগালে: নেতানিয়াহু
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:১৮


যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:০১