• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ রাত ১১:৪৫:৫০ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে পুলিশে সাঁড়াশি অভিযানে ৫১ জন আটক, ৩০ জনকে মুচলেকা

১৪ আগস্ট ২০২৬ রাত ০৮:৪৯:১০

ভৈরবে পুলিশে সাঁড়াশি অভিযানে ৫১ জন আটক, ৩০ জনকে মুচলেকা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সাঁড়াশি অভিযানে একাধিক ছিনতাইকারী ও ভবঘুরে কিশোর গ্যাং সদস্যসহ ৫১জনকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।  

১৪ আগস্ট শুক্রবার দুপুরে আটকদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ। এর আগে ১৫ জুন ৪২ জনকে গ্রেফতার করে ৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। কিশোর গ্যাংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেলপথ ও সড়কপথ বন্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সারা দেশের মানুষদের জন্য জনদুর্ভোগ তৈরি হয়। ইতোমধ্যে ভৈরবের বেশ কয়েকটি ঘটনা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। 

ভৈরবে কিশোর গ্যাংয়ের সদস্যদের ও রাতে কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫১ জনকে গ্রেফতার করা হয়। আটকের খবরে সন্তানদের ছাড়িয়ে নিতে থানা চত্বরে অভিভাবক ভিড় করে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ ও ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১২টায় অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক ও সতর্কতামূলক বক্তব্য দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ