• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:২৩:১১ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের ওপর হামলা

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৯:৩০

বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের ওপর হামলা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।

Ad

পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন। একই সঙ্গে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।

Ad
Ad

১৫ ফেব্রুয়ারি রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা হয়।

আহত মহিউদ্দিন মল্লিক নাছির (৬০) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে। আরেক আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।

আহতদের ভাষ্য, রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ডে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল অপরিচিত লোক অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠান।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক বলেন, ‘আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজন দুই পায়ে গুরুতর জখম অবস্থায় এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১


পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫২



জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:০৩

একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪

লক্ষ্মীপুরে সার পাচারের সময় জরিমানা
লক্ষ্মীপুরে সার পাচারের সময় জরিমানা
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০


Follow Us