• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে শ্রাবণ ১৪৩৩ রাত ০২:৪৯:৪০ (06-Aug-2026)
  • - ৩৩° সে:

তিন ইয়াবা কারবারিকে আটক করে পুলিশে দিল স্থানীয় যুব সমাজ

৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৫:১৩

তিন ইয়াবা কারবারিকে আটক করে পুলিশে দিল স্থানীয় যুব সমাজ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে তিন কথিত ইয়াবা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। খবর পেয়ে নানিয়ারচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন— নানিয়ারচর কাউন্সিলপাড়ার মো. বাপ্পি, ইসলামপুর এলাকার মো. ওমর ফারুক এবং একই এলাকার নূর আলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নানিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কার্যক্রমের কারণে এলাকায় মাদকের বিস্তার ঘটছে এবং তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এ অবস্থায় স্থানীয় যুব সমাজ উদ্যোগ নিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়দের কাছ থেকে আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার পর আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা
৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৫৮