• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৩:৪০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশে ভারী বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

দেশে ভারী বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট: দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৫ আগস্ট বুধবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।

আরও পড়ুন

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ও শুক্রবারও সবকটি বিভাগের অধিকাংশ জায়গায় একই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা কোথাও সামান্য কমতে পারে, আবার কোথাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৮ আগস্ট) পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন

সাপ্তাহিক ছুটির দিনে ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

এরপর রোববার (৯ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

তবে আগামী পাঁচ দিনের শেষভাগে এসে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৯:১১



বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:২৫

গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর
গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৮:৪৫


তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৭

প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৪:০৬