• ঢাকা
  • |
  • বুধবার ২১শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৪৮:১৩ (05-Aug-2026)
  • - ৩৩° সে:

হঠাৎ রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

৫ আগস্ট ২০২৬ রাত ০৯:৫২:১৬

হঠাৎ রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানসহ বাংলাদেশের নানা সংবেদনশীল ইস্যুতে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্যের কারণে আলোচিত-সমালোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন।

৫ আগস্ট বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে রিপাবলিক বাংলা ছাড়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

তবে হঠাৎ কেন এই টেলিভিশন চ্যানেল ছাড়লেন, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানাননি তিনি। ফেসবুকে দেওয়া পোস্টে কলকাতার এই বিতর্কিত সাংবাদিক লেখেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।’

রিপাবলিক ছেড়ে দেওয়া ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে ময়ূখ পোস্টে আরও উল্লেখ করেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেয়া।’

সামাজিক মাধ্যমে ট্রল ও সমালোচনা প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।’ একই সঙ্গে নিজের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বিরোধীদের উদ্দেশ্যে তিনি জানান, ‘খেলা কেবল শুরু। The Game has just Begun!’

উল্লেখ্য, সংবাদ পরিবেশনে মাত্রাতিরিক্ত চিৎকার-চেঁচামেচি এবং বাংলাদেশবিরোধী ক্রমাগত অসত্য তথ্য ও প্রচারণার কারণে ভারতের বিতর্কিত গণমাধ্যম রিপাবলিক বাংলা এবং এর জ্যেষ্ঠ সম্পাদক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত ও বয়কটের শিকার হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা
৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৫৮