ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৬৮৪ জন গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। ২৪ অক্টোবর শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রমনা বিভাগ ৩৮, লালবাগ বিভাগ ৪৭, ওয়ারী বিভাগ ৮৭, মতিঝিল বিভাগ ৭৮, তেজগাঁও বিভাগ ১১০, মিরপুর বিভাগ ২০৬, গুলশান বিভাগ ৭৮, উত্তরা বিভাগ ৩২, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিক্সা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available