ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৫৪৭ জনকে গ্রেফতার ও ৬৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ নভেম্বর মঙ্গলবার বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
৪ নভেম্বর বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৬, তেজগাঁও বিভাগ ৭৪, মিরপুর বিভাগ ১৬৯, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪২, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ ১ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেন্সিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলঅ হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available