• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩০:১১ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৩:৫৭

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।

১৮ আগস্ট মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবির অভিযানে এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ নং সীমান্ত পিলারের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে সাড়ে মোল্লার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে ১৯ আগস্ট বুধবার আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ