• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৩৪:১৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ

১৯ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৩:১৯

১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ

ডেস্ক রিপোর্ট: কারাগারে আটক সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি এই মুক্তি পাবেন।

১৯ আগস্ট বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

এর আগে মুন্সীগঞ্জ কারাবন্দি ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। 

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষে আবেদনটি জমা দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

জানা গেছে, আজ দুপুর পৌনে দুইটার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে লিখিত আবেদনপত্রটি জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং প্যারোলে মুক্তির বিষয়ে পরামর্শ নেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, মানবিক কারণে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চার দিনের প্যারোলে মুক্তি চাওয়া হয়েছিল।

আরও পড়ুন

অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬