• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৭:৫০ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত

১৯ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:৪৪

কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), সন্তান স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী অপর একটি কন্যা সন্তান এবং বাবা-মা রয়েছেন।    

আরও পড়ুন

সাংবাদিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে এমআরইউ’র উদ্যোগ

জানা গেছে, নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯



এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪২:৩৭