• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ০২:৫১:৪৫ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৭:১৮

কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: ‎কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন, জুবায়ের হোসেন জুয়েল (৩৩) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)।

‎পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল একটি মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গত ৮ এপ্রিল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে শাসনগাছা রেল গেইট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল ও তার স্ত্রীকে আটক করা হয়।

‎পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের বসতঘরের একটি ভাঙা চেয়ারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৯০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

‎কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩


Follow Us