• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ১১:৫৬:২৫ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

আধুনিক নগর গড়তে সকল দলের সহযোগিতা অপরিহার্য: নাসিক প্রশাসক

১০ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৬:০৪

আধুনিক নগর গড়তে সকল দলের সহযোগিতা অপরিহার্য: নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আধুনিক নগর গড়তে সকল দলের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, ‘একটি যানজট ও হকারমুক্ত আধুনিক নগরী গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীসহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহল এবং সব দলের সার্বিক সহযোগিতা কামনা করেছি।’

Ad
Ad

১০ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Ad

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জকে একটি সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। বিশেষ করে যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এ দুটি বড় সমস্যা সিটি কর্পোরেশনের একার পক্ষে সমাধান সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।’

সভায় নগরীর প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নগরীর বিবি সড়কসহ মীর জুমলা সড়ক, কালীর বাজারসহ গুরুত্বপূর্ণ সব এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হবে। একই সঙ্গে হকারদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে তারা বিকল্প স্থানে ব্যবসা করতে পারেন।’

তিনি আরও বলেন, “বর্তমানে নারায়ণগঞ্জে যে হকাররা বসে তাদের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ স্থানীয় বাসিন্দা। অনেকেই আত্মীয়স্বজনকে এনে সড়ক দখল করে রেখেছে, ফলে পুরো শহরই হকারদের দখলে চলে গেছে।”

আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, “যানজট ও হকারমুক্ত নগরী গড়তে আমি সকল দলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার কথা জানান সাখাওয়াত। তিনি বলেন, ‘অটোরিকশাকে ডিজিটাল নাম্বার প্লেট ও বারকোডের আওতায় আনা হবে, যাতে চালকদের সহজে শনাক্ত করা যায়। পাশাপাশি শহরের বাইরের অটোরিকশা শহরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। অতীতে লাইসেন্স প্রদানে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’

সভায় উপস্থিত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও আবুল কাউসার আশা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. মজিবুর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, খেলাফত মসজিদের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, মাওলানা আ. আউয়াল, শ্রমিকনেতা মন্টু ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা গণসংহতির প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম এবং জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩


Follow Us