• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:২৭:৩৯ (21-May-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

২০ মে ২০২৬ সকাল ১১:৩৯:০৮

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে দারুণ জয় তুলে নিয়ে পাকিস্তানকে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৭৮ রানের ব্যবধানে জয় পাওয়ায় টেস্ট ইতিহাসে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা।

৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে লড়াইয়ে ছিল পাকিস্তান। তবে শেষ দিনে বাংলাদেশের বোলারদের দাপটে দ্রুত গুটিয়ে যায় সফরকারীরা।

ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ২০ মে বুধবার সকালে ব্যাট করতে নেমে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সাজিদ খানকে আউট করে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

এরপর সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমে যান রিজওয়ান। ৯৪ রানে তাকে আউট করেন শরিফুল ইসলাম। ফলে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে পড়ে এবং দ্রুতই শেষ তিন উইকেট হারায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। তিনি ৩৪.২ ওভার বল করে ১২০ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। দুটি উইকেট পান নাহিদ রানা, আর একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৮ রান করে। জবাবে পাকিস্তান করে ২৩২ রান, ফলে স্বাগতিকরা ৪৬ রানের লিড পায়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয়। শেষ পর্যন্ত সফরকারীরা ৩৫৮ রানে অলআউট হলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

এই জয়ের মধ্য দিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us