• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:১২ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজেও হাত দেবে বিএনপি: প্রধানমন্ত্রী

২০ মে ২০২৬ বিকাল ০৫:৫১:১৯

পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজেও হাত দেবে বিএনপি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প পানি ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘গত ২০ বছরে আমরা ভূগর্ভস্থ যে পরিমাণ পানি নিচ থেকে ওপরে তুলেছি, খাল ও নদী খনন করে এবং বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি ছড়িয়ে দিলেও আগামী ২০ বছরে তা পুরোপুরি রিচার্জ হবে না। তাই কোনোভাবেই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল থাকা যাবে না।’

২০ মে বুধবার টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারাজের পাশাপাশি বিএনপি ভবিষ্যতে তিস্তা ব্যারাজ প্রকল্পেও কাজ করবে।

তিনি আরও বলেন, ‘খাল ও নদী খননের মাধ্যমে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খাল ও নদীর সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে। তাই দুর্যোগ মোকাবিলায় আমাদের খাল খননে গুরুত্ব দিতে হবে।’

জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিজমি কমে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণে কৃষিজমির পরিমাণ কমছে। এ অবস্থায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাল ও নদী পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘খাল খনন শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি দেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলার জন্য অত্যন্ত জরুরি।’

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে তিনি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১