• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ১১:২৫:০৬ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

যত আকামকুকাম তার নাম হচ্ছে জামায়াতে ইসলাম: হারুন

৮ নভেম্বর ২০২৬ রাত ১০:৪৬:১৫

যত আকামকুকাম তার নাম হচ্ছে জামায়াতে ইসলাম: হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কামে কাজে যত আকামকুকাম তার নাম হচ্ছে জামায়াতে ইসলাম, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন।

৮ নভেম্বর রোববার চারটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এ বি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন বলেন, ফেসবুক খুললেই জামায়াতের বিভিন্ন নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে নানা ভিডিও দেখা যাচ্ছে। এসব ঘটনায় দলের নৈতিকতা, আদর্শ ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। বাইরে একরকম আদর্শের কথা বলা হলেও বাস্তব কর্মকাণ্ডে তার প্রতিফলন না থাকলে মানুষের কাছে সেই বক্তব্য গ্রহণযোগ্যতা হারায়।

আরও পড়ুন

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা গোমেজ

তিনি বলেন, জামায়াতের নেতারা কোরআন, তাফসির মাহফিল ও সিরাতুন্নবীসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলামী মূল্যবোধের কথা বলেন। অথচ তাদের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অভিযোগ ও বিতর্ক সামনে আসছে, তা অত্যন্ত বিব্রতকর।

শরিয়াহ আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসনের দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেন, তাদের আগে নিজেদের জীবন ও দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে ইসলামের নৈতিক আদর্শ বাস্তবায়ন করতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, এখন যদি শরিয়া আইন থাকতো তাহলে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের ফাঁসি হতো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মো. আশরাফুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জয়পুরহাটে ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০