সংসদ নির্বাচনে গণভোট নিয়ে আমরা অন্ধকারে আছি: হারুনুর রশিদ
মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ এবং না ভোট নিয়ে অন্ধকারে আছি বলে মন্তব্য করেছেন চাঁপাই নবাবগঞ্জ সদর- ৩ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ হারুন।৯ ফেব্রুয়ারি সোমবার চাঁপাই নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।তিনি আরও বলেন, বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত করেছে। দেশের মানুষ যেমন পিআর পদ্ধতি জানে না, ঠিক তেমনি গণভোটও বোঝে না, হ্যাঁ বা না বোঝে না। এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট সেন্টারগুলোতে পাহারা দিতে হবে।এই জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ অন্যরা।