• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫১:২৫ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৯:৫৭

জয়পুরহাটে ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানস্থলে ভিড়ের মধ্যে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

৮ নভেম্বর রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী। আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক। তবে এত নিরাপত্তার মধ্যেও বিপুল দর্শকের ভিড়ের সুযোগ নেয় চোর ও পকেটমার চক্র।

অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষে অনেকেই নিজেদের ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে মোবাইল হারানো একাধিক দর্শক কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

স্থানীয় সূত্রের দাবি, চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা শতাধিক হতে পারে। তবে প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীরা ৮ নভেম্বর রোববার সকালে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

এ বিষয়ে কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। চুরি হওয়া ফোনের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ