• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:২৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে

১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৪

চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলে চাঁদাবাজির মামলায় স্থানীয় ৪ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৪ নভেম্বর শনিবার সখীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে মামলাটি করেন।

পরে বিকেলে আসামিদের আদালতে হাজির করা হলে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম মিতু এ আদেশ দেন।

আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

এসপি জাহাঙ্গীরের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার

কারাগারে যাওয়া সাংবাদিকরা হলেন—এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতি উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তার সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান ও স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।

এর আগে, ১৩ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার দেওবাড়ি এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ১৪ নভেম্বর সকালে চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

ওই ৪ সাংবাদিকের পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজনের মাদক সেবনের ভিডিও ধারণ করা হলে প্রথমে তাদের ম্যানেজ করার চেষ্টা করা হয়। এতে রাজি না হলে সাংবাদিকদের ঘিরে ‘মব’ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে এক সাংবাদিকের পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ

মামলার বাদী ফজলুর রহমান বলেন, ‘গ্রামবাসীর অনুরোধে আমি মামলার বাদী হয়েছি।’

জানতে চাইলে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রতিবেদন জমা দেওয়া হবে। সূত্র: ডেইলি স্টার

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৪



ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৪৮



নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪৩