• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ রাত ১১:৩৮:৩৬ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, যানবাহনে অগ্নিসংযোগ

১১ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:০৩

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, যানবাহনে অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস জনতার ওপর উঠে গেলে ‌ এ সংবাদ লেখা পর্যন্ত ‌ পাঁচ জন নিহত হয়েছেন ‌। এরমধ্যে ‌ চারজনের পরিচয় পাওয়া গেছে ‌। ঘটনায় ‌একাধিক ব্যক্তি ‌ আহত হয়েছেন।

১১ জুলাই শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে পড়ে। পরে স্থানীয় লোকজন পিকআপটি উদ্ধার করতে গিয়ে মহাসড়কে জটলা সৃষ্টি করেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা জনতার ওপর উঠে যায়।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেক (১২), ও হাফিজুর (৫০)। গুরুতর আহত ৩ থেকে ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ গামী তিনটি যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আরও প্রায় ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনার পর সন্ধ্যা থেকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
১১ জুলাই ২০২৬ রাত ০৮:৩৯:৪৯







Follow Us