• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩৪:১৬ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

১১ জুলাই ২০২৬ রাত ০৮:৩৯:৪৯

হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে জয় সরকার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে নোয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে।

১১ জুলাই শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের হাওরে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জয় একটি ছোট নৌকা নিয়ে বাড়ির পাশেই জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে হঠাৎ নৌকা থেকে গভীর পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক অন্য নৌকা নিয়ে হাওরে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলমগীর হোসেন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম তৎপরতা শুরু করেছে। তবে স্থানীয়ভাবে ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য ময়মনসিংহ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হবে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাব উদ্দিন বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
১১ জুলাই ২০২৬ রাত ০৮:৩৯:৪৯








Follow Us