• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৮:৫০ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ৪

২৮ মার্চ ২০২৬ দুপুর ০২:৪০:৫৩

শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন কৃষক।

২৮ মার্চ শনিবার দুপুর ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- সমির বিশ্বাস (৪০) ওই গ্রামের সুশীল বিশ্বাস ও অপু বিশ্বাস (২২) ওই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে।

Ad

স্থানীয়রা জানায়, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবার বাড়ল সোনার দাম
আবার বাড়ল সোনার দাম
২৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৩:৫২


Follow Us