• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৮:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫১:৫৩

বকশীগঞ্জে টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে নিয়োগ পাওয়া মুহিব টেড্রার্সের টিসিবির ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২৮ মার্চ শনিবার দুপুরে নিলাখিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, মিন্টু মিয়া প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ব্যবসায়ীদের পক্ষে মমতাজুর রহমান মমতাজ বলেন, সম্প্রতি নিলাখিয়া ইউনিয়নে দ’জনকে টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা ও প্রকৃত ব্যবসায়ীরা নিয়োগ পাওয়ার কথা কিন্তু প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে মুহিব টেড্রার্সের প্রোপাইটর হেলানা বেগম নিলাখিয়া ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগ পান। নীতিমালা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ। তাই অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।

পাশাপাশি নিলাখিয়া ইউনিয়নের প্রকৃত ব্যবসায়ীকে টিসিবির ডিলার নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০