• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৫:৫৮ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে

১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৫

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে

অনলাইন ডেস্ক: মুঠোফোনে পরিচয়, এরপর চ্যাটিং। সেই যোগাযোগ একসময় গড়ায় প্রেমে। প্রায় দেড় বছর পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৫ বছর বয়সী জিয়াং। বরিশালের বাকেরগঞ্জের তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা সিটিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মাধ্যমে মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় হয় তার। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে তাদের কথা শুরু হয়। ধীরে ধীরে সেই পরিচিতি গড়ায় প্রেমের সম্পর্কে।

ইভার ভাষ্য, প্রায় দেড় বছর সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। সেদিনই তাদের প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের এফিডেভিট করেন জিয়াং। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন তিনি।

সম্প্রতি জিয়াংকে নিয়ে গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যান ইভা। গত ১০ সেপ্টেম্বর সেখানে গায়েহলুদের আয়োজন করা হয়। ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পারিবারিকভাবে আয়োজন করা হয় বৌভাতের।

ইভা বলেন, জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাই গ্রামে এসে অনুষ্ঠান করা হয়েছে।

স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়ে ইভা বলেন, জিয়াংয়ের ভাষা তিনি অল্প অল্প বুঝতে পারেন, বাকিটা অনুবাদ অ্যাপের মাধ্যমে কথা বলেন। জিয়াং পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছেন এবং দেশীয় খাবার ও গ্রামের পরিবেশ বেশ পছন্দ করেছেন।

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, অনলাইনে চ্যাটিংয়ের সূত্র ধরে ইভার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার টানেই বাংলাদেশে এসে বিয়ে করেছেন। পরবর্তীতে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসের বেশি সময় ধরে সে বাংলাদেশে আছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। কিছুদিন পর ইভাকে নিয়ে সে চীনে ফিরে যাবে।

তবে জিয়াংয়ের বাংলাদেশে আসা ও বিয়ের বিষয়ে তারা অবগত নন বলে জানিয়েছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২



সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৩০

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৫


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬