• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৩:২৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে দুর্বৃত্তদের গুলিতে ৫ জন আহত

২৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৪:২০

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে দুর্বৃত্তদের গুলিতে ৫ জন আহত

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পাঁচজন আগত হয়েছেন।

২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।

আরও পড়ুন

বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে দুর্বৃত্তরা মিছিলে হামলা ও গুলি চালায়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
 

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০