• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:১৮:২০ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

২১ জুলাই ২০২৬ সকাল ১০:১২:৩৫

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ।

মৃতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তাঁর মেয়ে মিম ও ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে ছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৫৩










Follow Us