• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৫৮:০৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩

৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: টানা ৩ দিন পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’–এর প্রভাবে সাগর উত্তাল থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরার আশা করছেন ওই দ্বীপে আটকে পড়া পর্যটকরা।

২২ নভেম্বর রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ) জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ৫টি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ছিল ১ হাজার ৮৭০ জন পর্যটক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভান’–এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে আটকে পড়েন। পরে কয়েক দফায় বেশ কিছু যাত্রী ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরেছেন। তবে সেখানে আটকা রয়েছে অন্তত আরও ৮ শতাধিক পর্যটক। আজ (২২ নভেম্বর) সকাল থেকে জাহাজ চলাচল শুরু করায় আটকে পড়া পর্যটকেরা ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

যেকোনো চাবিতেই স্টার্ট হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ৩ দিন ধরে ফেরার আকুতি জানিয়ে আসছিলেন পর্যটকেরা। রোববার থেকে জাহাজ চলাচল শুরু হওয়ায় আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে ছেড়ে যাওয়া ৫টি জাহাজে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিনে গিয়েছেন। জাহাজগুলো আটকে পড়া পর্যটকদের নিয়ে ফিরবে।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় রোববার সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের নতুন বিধিনিষেধ

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০


৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩



জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:৪৮