অবশেষে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে ‘এমভি বারো আউলিয়া’
ডেস্ক রিপোর্ট: নানা জটিলতা কাটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৮৩৬ জন পর্যটক নিয়ে ‘এমভি বারো আউলিয়া’ জাহাজটি দ্বীপের উদ্দেশে যাত্রা করেছে।৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়।এদিকে, বাকি দুটি পর্যটকবাহী জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল শুক্রবার থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন জানিয়েছে, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ৪ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মতি পেয়েছেন তাঁরা।সংগঠনটি আরও জানায়, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি পেয়েছেন।এটিভি/এসআইআর