• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫৩:১৪ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:০৬

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় ১৪ অক্টোবর বুধবার দুপুর প্রায় ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।

জানা গেছে, কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে ওষুধ কারখানাটির ২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি। সেই সাথে ক্ষতির পরিমাণের বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তা আর ছড়াবে না বলে আশা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:০৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৮:২৮