• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০২:৪৫ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রুখে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৬:২৩

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রুখে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে নিষিদ্ধ কোনো সংগঠন বা গোষ্ঠী বিশৃঙ্খলা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সাংবিধানিকভাবে যারা বাংলাদেশে রাজনীতি করার জন্য নিষিদ্ধ, তারা যদি গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চায়, তাহলে বাংলার মাটিতে, মানিকগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে জেরা শিল্পকলা একাডেমিতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের করণীয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোথাও কোথাও পটকা ও ককটেল বিস্ফোরণ, ব্যানার টাঙিয়ে দেওয়াসহ বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে কেউ দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইলে তা প্রতিহত করতে হবে।

তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের প্রতিহিংসা বা হিংসাত্মক কর্মকাণ্ড করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা অতীতে নির্যাতনের শিকার হলেও বিরোধী রাজনৈতিক দলের মানুষের বাড়িঘরে হামলা করেনি। বরং বিভিন্ন সময় থানা ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর পাহারা দিয়েছে। ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রশাসনিক কাঠামোয় নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দুর্নীতি পুরোপুরি শেষ হয়েছে এমন দাবি না করলেও তা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

কৃষকদের জন্য সার সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে তিনি বলেন, সার নিয়ে কোনো ধরনের সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে ইউনিয়ন পর্যায়ে নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্তসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১১


হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:৪০


হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫১:৩৬